Logo

নির্বাচনে সেনা মোতায়েন করা হবে: ইসি আনিসুর

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০৩:৫৩
নির্বাচনে সেনা মোতায়েন করা হবে: ইসি আনিসুর
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, অতীতের জাতীয় নির্বাচনের মতো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেনাবাহিনী মোতায়ন করা হবে।

সোমবার (২৭ নভেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসি আনিছুরবলেন, “রাঙ্গামাটি একটি বিশেষ অঞ্চল হিসেবে এখানে আগে থেকেই সেনাবাহিনী রয়েছে। তাই পার্বত্যাঞ্চলের জন্য বিশেষ কৌশলগত কোনো দিক আমাদের বিবেচনা করতে হবে না। তবে সমগ্র দেশের জন্য অতীতের সকল জাতীয় নির্বাচনের মতো এবারও সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে।”

বিজ্ঞাপন

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বলা আছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অবৈধ ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD