Logo

৮ ডিসেম্বরের মধ্যে ওসি বদলির প্রস্তাব পাঠাতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৫
৮ ডিসেম্বরের মধ্যে ওসি বদলির প্রস্তাব পাঠাতে হবে
ছবি: সংগৃহীত

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ওসিদের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ৫ ডিসেম্বরের পাঠাতে বলা হয়েছিল।

সোমবার (৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, “সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে পাঠানো নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

এর আগের গত ৩০ ডিসেম্বর এক চিঠিতে সব থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদনের জন্য পাঠাতে বলেছিল নির্বাচন কমিশন। যেসব ওসির কার্যকাল বর্তমান কর্মস্থলে ছয় মাস হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল কমিশন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD