নির্বাচনে সবাইকে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

আমার এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না- যেটা আপনারা করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মা-বাবা, ভাই-বোন সবাইকে হারিয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, বিশ্বাস সবচেয়ে বড় পাওয়া। যাদের নমিনেশন দিয়েছি তারা আসন পায় একটি। আমার হলো ৩০০ আসনের দায়িত্ব। তাই আমি বলতে পারি, আমার মতো সৌভাগ্য কারও নেই। আমার এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না- যেটা আপনারা করেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকারপ্রধান বলেন, নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদের ধরে পুলিশের সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুনসন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে।
শেখ হাসিনা বলেন, এখন তারা নির্বাচন করবে না। ২০১৪ সালে একই কথা বলেছিল। আসলে তারা নির্বাচন করবে কীভাবে, বাস্তব কথাটা কি? বাস্তব হলো ২০০৮ সালের নির্বাচন। এ নির্বাচন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দল
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের শিডিউল হয়ে গেছে। এখন বিএনপি মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টায় দুই দিনের সফরে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
আরএক্স/








