Logo

তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৭
তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে তৃতীয় দিনে মোট ৯৮ জনের শুনানি হয়েছে। আপিল শুনানির পর ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে তৃতীয় দিনে মোট ৯৮ জনের শুনানি হয়েছে। আপিল শুনানির পর ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে ৩ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫১ জন তাদের প্রার্থিতা ফেরত পান। ৪১ জনের আবেদন নামঞ্জুর হয়। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৯৪টি আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিন দিনের আপিল শুনানিতে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেলেন। এদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।

বিজ্ঞাপন

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD