Logo

২৬ মার্চ থেকে ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
২৬ মার্চ থেকে ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট শুরু
ছবি: সংগৃহীত

নতুন পথে, নতুন গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিম...

বিজ্ঞাপন

নতুন পথে, নতুন গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছে সরকার। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্য গুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে। 

প্রতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম্যারাথনের আয়োজন করা হবে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, 'মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। তাই ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতি বছর বিমানের আয়োজনে আরও বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।' 

বিজ্ঞাপন

তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজকে বঙ্গবন্ধু কন্যার হাতে তারুণ্যদীপ্ত বিমান এগিয়ে চলছে। দেশের বিমানবন্দরগুলো একের পর এক সাজানো হয়েছে, আন্তর্জাতিক অবয়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন দৃশ্যমান। 

বিমানের সেবার মান নিয়ে আপোষ করা হবে না উল্লেখ করে মাহবুব আলী বলেন, বিমানের সেবার মান নিয়ে কোন আপোষ করা হবে না। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যে কোন ধরনের অভিযোগ জানানোর অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাংলাদেশসহ ১০টি দেশের ১৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিদেশী প্রতিযোগী ছিলেন ২৫ জন। 

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় সাড়ে ৭ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় হয়েছেন আলামিন এবং তৃতীয় হয়েছেন গোলাম রাহাত তোফায়েল। সাড়ে ৭ কিমি নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আফসানা হালিমা, দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন সাদিয়া আক্তার রিনা। 

২১ কিমি- নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন নাসরিন বেগম, দ্বিতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন মৌসুমি আক্তার। ২১ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আসিফ বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন লিউক জেনারেল শো। তিনি চীনের বেইজিং সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। তৃতীয় হয়েছেন সামির হাসান খান।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD