Logo

তুরষ্ক দূতাবাসে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পীদের পরিবেশনা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫৪
তুরষ্ক দূতাবাসে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পীদের পরিবেশনা
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ-তুরষ্ক কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ তুর্কী দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান এবং ঢাকায় নিযুক্ত তুরষ্কের এম্বাসেডর রামিস সেন।

স্বাগত বক্তব্যের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা। আমন্ত্রিত অতিথি বৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশ শিশু একাডেমির সাথে তুরষ্ক দূতাবাস কালচারাল এক্সচেঞ্জের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তুরষ্কের এম্বাসেডর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD