বঙ্গোপসাগরে নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার

এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই নাবিক
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) নামে এক মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বিজ্ঞাপন
মুহাম্মদ ঈসা এমটিটি সাপানগারে নামে একটি জাহাজে কর্মরত ছিলেন। বুধবার (৮ মে) বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজের ডেকের ওপর কাজ করার এক পর্যায়ে পানিতে পড়ে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই নাবিক।
বিজ্ঞাপন
ঘটনার পর থেকে তার মরদেহ উদ্ধারে অভিযান চালান কোস্ট গার্ড। কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযানে ব্যাহত হয় । একপর্যায়ে শুক্রবার বিকেলে বহির্নোঙরে ভাসতে দেখে কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা নাবিকের মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, উদ্ধারকৃত মরদেহটি পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ প্রেরণ করা হবে।
বিজ্ঞাপন
এমএল/








