Logo

রাজউক পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ০১:৪৪
রাজউক পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমু

বিজ্ঞাপন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিরুদ্ধে 

বুধবার (৩ জুলাই)  মামলাটি করে দুদ । সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা গেছে, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অপর এক মামলায় শাহানা পারভিনকে প্রধান আসামি করে অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতার জন্য মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ মামলার এজাহারে বলা হয়, শাহানা পারভীন পেশায় গৃহিণী হলেও তার নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এই সম্পদ শাহানা পারভিন তার স্বামীর অবৈধ অর্থ দিয়ে গড়েছেন বলে মনে করছে দুদক। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুদক বলছে, রাজউক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতেই স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD