Logo

সাভারে গুলিতে মিলিটারি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ০৩:০৩
সাভারে গুলিতে মিলিটারি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী। তিনি জানান, “তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তবে তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।”

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

আহত আরও ৫জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD