Logo

ঢাকা-দিল্লির সঙ্গে সব অসম চুক্তি বাতিলের এখনই সময়: সমন্বয়ক হাসিব

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ০২:১৪
ঢাকা-দিল্লির সঙ্গে সব অসম চুক্তি বাতিলের এখনই সময়: সমন্বয়ক হাসিব
ছবি: সংগৃহীত

এতদিন দিল্লির সাথে আমাদের জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে চুক্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা-দিল্লির সঙ্গে সব অসম চুক্তি বাতিলের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম। 

বুধবার (২১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা-দিল্লি চুক্তি সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

বিজ্ঞাপন

আল ইসলাম লিখেছেন, “প্রতিবেশী দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় ন্যায্যতা ও উভয়ের জাতীয় স্বার্থ রক্ষার মধ্য দিয়ে, কিন্তু এতদিন দিল্লির সাথে আমাদের জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে চুক্তি করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এ সমন্বয়ক লেখেন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট মহল আমাদেরকে বোঝাতে চাইবে ভারত আধিপত্য আচরণ করলেও আমাদের দিল্লির অনুগত থাকতে হবে। এবং আওয়ামী ফ্যাসিস্টদের দিল্লির দাসত্ব নীতিই বেটার ছিল বোঝাতে অপচেষ্টা করবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।”

বিজ্ঞাপন

হাসিব আল ইসলাম লেখেন, “দিল্লি পানির ন্যায্য হিস্যা না দিলে এবং হুটহাট বাঁধ খুলে বন্যা পরিস্থিতি তৈরি করলে আমাদেরও তাদেরকে থামানোর জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।”

বিজ্ঞাপন

সর্বশেষ তিনি লেখেন, “মনে রাখবেন, আমরা কারো গোলামির জন্য পাক হানাদার বাহিনী হটিয়ে স্বাধীন দেশ হই নাই। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন হতে দিব না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD