শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন শপথ নিয়েছেন। রবিবার (৯ জানুয়াির) বেলা পৌনে ১১টার দিকে প্রধ...
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন শপথ নিয়েছেন।
রবিবার (৯ জানুয়াির) বেলা
পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি
হাসান ফয়েজ সিদ্দিকী তাদের
শপথবাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
শপথ নেওয়া তিন বিচারপতি হলেন
বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম,
বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে একই সাথে
নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহাসান অসুস্থ থাকায় তিনি শপথ নিতে
পারেননি। তিনি সুস্থ হলে
তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার রাষ্ট্রপতি
আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব
(দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার
এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি
করে।
ওআ/
বিজ্ঞাপন








