উত্তরায় বিমান বিধ্বস্ত নিয়ে আজহারীর পোস্ট

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি মহান আল্লাহর দরবারে রহমতের দোয়া করেছেন।
সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে তিনি একটি পোস্ট দেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লিখেন, ‘হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।’
বিজ্ঞাপন
এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৬০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।
বিজ্ঞাপন
সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া, সহমর্মিতা এবং রক্তদানের আহ্বান জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজ্ঞাপন
এসডি/








