নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজ্ঞাপন
আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন।
বিজ্ঞাপন
৫ আগস্ট ঘিরে সতর্কতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি।
বিজ্ঞাপন
এসডি/








