Logo

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ২৩:১২
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (০৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। 

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD