Logo

নুর-মেঘমল্লার-নাজমুলদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:০২
নুর-মেঘমল্লার-নাজমুলদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

নুরুল হক নুর, মেঘমল্লার বসু এবং নাজমুল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, আসন্ন ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু এবং শিক্ষার্থী নাজমুল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিজ্ঞাপন

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ উপাচার্যের সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD