Logo

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৬
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যখাতে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষিজমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। সব মিলিয়ে তার সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া মিঠুর পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সম্পদ ও ব্যয়সহ তার মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। তবে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকার। ফলে বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এজন্য দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD