রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি সেবা

বাংলাদেশ রেলওয়ে পুলিশের সব থানায় আজ থেকে অনলাইন জিডি করার সুযোগ চালু হয়েছে। দেশের ছয়টি জেলার অন্তর্ভুক্ত মোট ২৪টি রেলওয়ে থানায় এ সেবা কার্যকর হলো। এর ফলে জনগণ আর থানায় না গিয়েই ঘরে বসে অনলাইনে সব ধরনের জিডি করতে পারবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে জনগণের সুবিধার্থে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব থানা অনলাইন জিডি সেবার আওতায় এসেছে এবং এবার রেলওয়ে থানাগুলোও যুক্ত হলো।
বিজ্ঞাপন
জিল্লুর রহমান আরও জানান, অনলাইন জিডি করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা পাওয়া যাবে। একাধিকবার রেজিস্ট্রেশন করার দরকার হবে না। কোনো ধরনের সমস্যা দেখা দিলে ০১৩২০০০১৪২৮ নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।








