Logo

বেকারদের প্রধান ভরসা আত্মীয়-বন্ধু: জরিপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৬
বেকারদের প্রধান ভরসা আত্মীয়-বন্ধু: জরিপ
ছবি: সংগৃহীত

চাকরি খোঁজার ক্ষেত্রে আত্মীয়স্বজন ও বন্ধুদের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করেন দেশের তরুণ বেকাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্যে জানা গেছে, চাকরি পেতে আত্মীয় ও বন্ধুদের দ্বারস্থ হন প্রায় ৩৬ শতাংশ বেকার। অর্থাৎ প্রতি তিনজন চাকরিপ্রত্যাশীর একজনই প্রথমে আস্থার জায়গা হিসেবে বেছে নেন তাদের কাছের মানুষদের।

জরিপে দেখা যায়, সংবাদপত্রের বিজ্ঞাপন দেখে চাকরি খুঁজেছেন প্রায় ২৬ শতাংশ বেকার। এছাড়া সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন প্রায় ১২ শতাংশ। আবার প্রায় ৯ শতাংশ সরাসরি প্রতিষ্ঠানে আবেদন করেছেন, আর সাড়ে ৫ শতাংশ বেকার বিজ্ঞাপন দেখে আবেদন করার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি খুঁজেছেন প্রায় সাড়ে তিন শতাংশ।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, চাকরি পাওয়ার জন্য অনেকেই প্রফেশনাল নেটওয়ার্কে জীবনবৃত্তান্ত জমা রাখেন, সরকারি বা বেসরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন নেন। কেউ কেউ আবার ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা, জমি বা লাইসেন্সের আবেদন করে থাকেন।

বিবিএসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেকাররা নানা উপায়েই চাকরির চেষ্টা করেন। তবে প্রথমেই তারা আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে যান। তার মতে, মামা বা অন্য ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে চাকরির জন্য সুপারিশ চাওয়ার প্রবণতা দেশে বহুদিন ধরে চলে আসছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD