দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের: ইসি মাছউদ

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন কমিশনের সামনে এখন সৎ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তিনি মন্তব্য করেন, “দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচনই একমাত্র বিকল্প।”
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বেকারদের প্রধান ভরসা আত্মীয়-বন্ধু: জরিপ
মাছউদ বলেন, “সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের ওপর একটি আমানত। এর জবাবদিহিতা কেবল এই দুনিয়ায় নয়, পরকালেও রয়েছে। তাই আমরা ব্যর্থ হওয়ার সুযোগ নেই।”
বিজ্ঞাপন
সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্য আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর গঠিত পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।








