Logo

‘আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৬:০৮
‘আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি’
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারের হজ ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি বা টাকা লুটের ঘটনা নেই।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) হজ সম্পর্কিত সাংবাদিক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।”

তিনি আরও জানান, গত বছরের হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ ৮৩১ টাকা সৌদি সরকারের মাধ্যমে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে। এজেন্সিগুলো নিজেদের ব্যবসায়িক স্বার্থে অতিরিক্ত অর্থ পাঠিয়েছিল।

বিজ্ঞাপন

আগামী হজের নিবন্ধনের সময়সীমা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজের জন্য ইতিমধ্যে প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন। আগামী ১৪ অক্টোবর সৌদি সরকারের সঙ্গে বৈঠকে সময়সীমা বাড়ানোর বিষয়ে আবেদন জানানো হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD