Logo

সচিবালয়ে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
সচিবালয়ে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের কর্মচারীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। বর্তমানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

সচিবালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার পরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের অন্য তলাগুলিতে কর্মরত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD