Logo

১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৬
১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ ইসির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার এই ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভাষণ রেকর্ডের কাজ নির্বিঘ্ন করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুত থাকতে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, ১০ ডিসেম্বর রেকর্ডের জন্য ডাকা হয়েছে। কোন সময়ে রেকর্ড হবে তা কমিশন পরে জানিয়ে দেবে।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণার আগে সিইসির এই ভাষণ সম্প্রচারকে কেন্দ্র করে ইসির বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান সচিব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD