Logo

আসিফ ও মাহফুজের স্থানে আসছেন কারা?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ২০:৪৫
আসিফ ও মাহফুজের স্থানে আসছেন কারা?
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে, যা পদত্যাগ কার্যকর করবে।

আসিফ মাহমুদ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

সরকারি সূত্র জানায়, খালি হওয়া তিন মন্ত্রণালয়ে তফসিল ঘোষণার পর নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। কারণ, নির্বাচনী তফসিল ঘোষণার পর নতুন নিয়োগ করলে সমালোচনার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে পুরনো উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়গুলো পুনঃবণ্টন করা হতে পারে।

প্রস্তাবিত সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হতে পারে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান খানও এই মন্ত্রণালয় সামলাতে পারেন; তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এই দায়িত্ব দেওয়া হতে পারে; তিনি বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা আলোচনা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD