Logo

ইসির সপ্তম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৯:৪৯
ইসির সপ্তম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১৮ জন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সপ্তম দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪৩টি আবেদন শুনানির জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে ১৮টি আপিল মঞ্জুর করেছে কমিশন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: খালেদা জিয়া ছিলেন আত্মত্যাগ ও দেশপ্রেমিক: আসিফ নজরুল

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানিকৃত ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ১৮টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। একইসঙ্গে ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিলও খারিজ করেছে কমিশন। এছাড়া ৪টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি জানায়, আগামী শনিবার (১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।

আরও পড়ুন: যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই

উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

এর পরদিন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD