Logo

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানাল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫০
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানাল ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যদের শপথ কার মাধ্যমে নেওয়া হবে, তা নির্বাচন কমিশন (ইসি) নিশ্চিত করেছে। সংবিধানের বিধান অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ বর্তমানে শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন।

সংবিধানের নিয়ম অনুযায়ী সাধারণত আগের সংসদের স্পিকার নতুন নির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। তবে ২৪ এপ্রিলের গণঅভ্যুত্থানের পর ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও বর্তমানে তিনি কারাগারে থাকায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।

বিজ্ঞাপন

সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদে বলা আছে, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার পদে বহাল আছেন বলে গণ্য হবেন। তবে বাস্তব পরিস্থিতিতে তাদের দ্বারা শপথ অনুষ্ঠান সম্ভব নয়, এজন্য বিকল্প বিধান কার্যকর হচ্ছে।

সংবিধানের ১৪৮(১) ও ১৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে ১৪৮(২ক) ধারা প্রযোজ্য হচ্ছে। এতে বলা হয়েছে, গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা না করলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন।

বিজ্ঞাপন

এছাড়া সংবিধানের তপশিল-৩ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই দায়িত্বে না থাকলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করানোর ক্ষমতা রাখেন।

ইসি সূত্রে জানানো হয়েছে, এই নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD