Logo

নির্বাচনের আগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৭
নির্বাচনের আগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে জিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে নিয়োগ দেওয়া হয়েছে। এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পিটিসিতে পাঠানো হয়েছে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে সুপারনিউমারিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, এই বদলির উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের সময় পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা। সূত্র মতে, দায়িত্বপালন ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD