Logo

ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না, কড়া নির্দেশনা ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৭
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না, কড়া নির্দেশনা ইসির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন চলাকালীন কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে ধূমপান করা যাবে না।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে দেশের সব ভোটদান কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইন মেনে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। ধূমপানমুক্ত ভোটকেন্দ্র সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে কমিশন আশা প্রকাশ করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD