Logo

আজ থেকে মাঠে নামছে ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২
আজ থেকে মাঠে নামছে ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার থেকে সারাদেশে দায়িত্ব পালন শুরু করছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী মাঠে দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান। একই সঙ্গে রোববার থেকে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দায়িত্বে যুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে, রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি জানান, মাঠের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা নির্বাচন আয়োজনের জন্য অনুকূল রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সব ব্যালট বাক্স ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। এখন সংশ্লিষ্ট সবাই ভোটগ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানানো হয়, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপির পাশাপাশি কোস্ট গার্ড মোতায়েন থাকবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে আনসার ও ভিডিপির সদস্য সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন। সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‍্যাবের ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার-দফাদারের ৪৫ হাজার ৮২০ জন দায়িত্বে থাকবেন।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানাভিত্তিকভাবে এসব বাহিনী দায়িত্ব পালন করবে এবং উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন থাকবে।

সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের অধীনে থেকে দায়িত্ব পালন করবে এবং তাঁদের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD