Logo

নির্বাচন স্থগিতের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৬
নির্বাচন স্থগিতের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে জানানো হয়—আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়েই শেরপুর-৩ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ অবস্থায় নির্বাচন ও গণভোট স্থগিত সংক্রান্ত যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল নাগরিককে অনুরোধ জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD