Logo

নির্বাচনে বিএনপি পাবে ৭৭ শতাংশ ভোট, আসন ২২০: জরিপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২১
নির্বাচনে বিএনপি পাবে ৭৭ শতাংশ ভোট, আসন ২২০: জরিপ
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এবার নির্বাচনে বিএনপি প্রায় ৭৭ শতাংশ ভোট পেতে পারে। একই তথ্য অনুযায়ী, বিএনপি ২২০টি আসনে বিজয়ী হতে পারে, আর জামায়াতে ইসলামী ৫৭টি আসন পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

জরিপে অংশ নেওয়া ৩০০ জনের মধ্যে চারটি করে প্রশ্ন করা হয়েছে। ফলাফল অনুযায়ী, ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপিকে সমর্থন জানিয়েছেন। জামায়াতে ইসলামীকে সমর্থন করেছেন ১৬ শতাংশ, এনসিপি ৩ শতাংশ, জাতীয় পার্টি ২ শতাংশ এবং অন্যান্য দলকে ১ শতাংশ। ১ শতাংশ উত্তরদাতা মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

সংগঠনটি জানিয়েছে, “গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন” এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা এখনো সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ হ্যাঁ ভোট দেবেন এবং ২১ শতাংশ না ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট।

আসন ভাগাভাগির প্রশ্নে জরিপ অনুযায়ী, বিএনপি ২২০টি আসন, জামায়াত ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।

জেবি/জেএইচআর/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD