Logo

দুই বেসরকারি কলেজের নাম পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০১
দুই বেসরকারি কলেজের নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজ এবং ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, নওগাঁর কলেজের নাম পরিবর্তন করে মান্দা মডেল কলেজ করা হয়েছে। আর ফরিদপুরের কলেজের নতুন নাম ফরিদপুর মহাবিদ্যালয় রাখা হয়েছে। অনুমোদনের চিঠি ঢাকা ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া তিনটি কলেজের নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যৌক্তিকতা যাচাই করে সংশ্লিষ্ট বোর্ডগুলো তাদের সুপারিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাবে।

বিজ্ঞাপন

এ সময় সাতক্ষীরার কিছু কলেজের নাম পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নাম পরিবর্তন করে দাঁতভাঙ্গা আদর্শ কলেজ, জনতা বাজার কলেজকে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ এবং ভার্সেটাইল মডেল কলেজকে ভিক্টোরিয়া মডেল কলেজ নামকরণের প্রস্তাব রাখা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD