Logo

ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৪
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই আমন্ত্রণ পৌঁছে দেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

বিজ্ঞাপন

সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিবেশী দেশের পক্ষ থেকে এ ধরনের উচ্চপর্যায়ের শুভেচ্ছা ও আমন্ত্রণ দুই দেশের সম্পর্কের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সম্ভাব্য এ সফর হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD