Logo

‘আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৩
‘আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না’
ছবি: সংগৃহীত

র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, দাবি আদায় বা আন্দোলনের নামের আড়ালে সাধারণ জনগণের ওপর কোনো ধরনের জুলুম বা নির্যাতন হতে দেওয়া হবে না। শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিজি বলেন, “গত দেড় বছরে কিছু সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ছিল। সেই সময় থেকেই আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছি যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পারব।”

তিনি আরও বলেন, “আমরা সকলের সহযোগিতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত করতে সক্ষম হব। অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব এবং সবাইকে নিরাপদ পরিবেশ দিতে পারব। কোনোভাবেই সাধারণ মানুষের চলাফেরায় বাধা বা জুলুম হতে দেওয়া হবে না।”

বিজ্ঞাপন

র‍্যাব ডিজি বলেন, “আমাদের লক্ষ্য হলো, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হবে না। সাংবাদিকসহ সবাইকে সহযোগিতা করে আমরা আইনশৃঙ্খলা আরও দৃঢ়ভাবে বজায় রাখব এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করব।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD