Logo

‘নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৮
‘নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত’
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ধাপে ধাপে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। ইতোমধ্যেই নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার উদ্যোগ শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় শিক্ষাঙ্গনকে আরও নিরাপদ এবং সুস্থ পরিবেশে রূপান্তর করার জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যেমন কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে ইতিবাচক ফল পেয়েছে, তেমনই মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকা উচিত নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে। আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”

সভায় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD