Logo

খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২০
খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইসহাক দার। এ সময় দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে উভয় নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তারা শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক সমৃদ্ধিকে সামনে রেখে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে কাজ করবে। বিশেষ করে বাণিজ্য, কূটনীতি ও বহুপাক্ষিক ফোরামে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি ও দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এ কূটনৈতিক যোগাযোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। ভবিষ্যতে উচ্চপর্যায়ের আরও বৈঠক বা সফরের মাধ্যমে এ আলোচনার অগ্রগতি স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD