Logo

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০
সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে এ পদে তাজুল ইসলামের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে তার নেতৃত্বে জুলাই-আগস্ট ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার বিচার চলছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারাও।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ আরও দুটি মামলার রায় অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত একটি মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলমান। এসব মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আসামি হিসেবে বিচার মুখোমুখি রয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD