আ.লীগের কার্যালয় খোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ–এর কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। আইনের দৃষ্টিতে দলটি নিষিদ্ধ থাকায় এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ সময় তিনি আরও জানান, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে-- সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি।








