Logo

অমর একুশে বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৫
অমর একুশে বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ
ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কড়াভাবে নিয়ন্ত্রণ করা হবে, জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, মেলার সময় সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকধারী বিশেষ পুলিশের টিম পুরো এলাকা জুড়ে মোতায়েন থাকবে। নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে পুলিশ ও সোয়াট টিম সর্বদা প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়ার কারণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে থাকলে তা নজরে রাখা হবে। মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মেলা ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD