Logo

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪১
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজন করা ইফতার মাহফিলে শনিবার বিকেল সাড়ে ৫টায় উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দেন।

এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর পরিবারসহ ইফতারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD