Logo

থেমে নেই মৃত্যুর মিছিল: ফেব্রুয়ারিতে ঝরেছে ৪৪৭ প্রাণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ১৪:৪০
থেমে নেই মৃত্যুর মিছিল: ফেব্রুয়ারিতে ঝরেছে ৪৪৭ প্রাণ
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে ৪৭৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৪৮৮টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি এবং দুর্ঘটনা সড়ক পথে ঘটেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে সড়ক পথে ৪৪৮টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪৪৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১১৮১ জন আহত হয়েছেন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় চারজন মারা গেছেন, আর পাঁচজন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে মোটরসাইকেলে। ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেল কেন্দ্রিক ১৫১টি দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। এটি মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৩.৭০ শতাংশ।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অনভিজ্ঞ চালক, নীতিগত দুর্বলতা, অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যান, উল্টো পথে গাড়ি চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং বিরামহীনভাবে গাড়ি চালানো।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমিতি সুপারিশ করেছে উন্নত বিশ্বের নীতির আলোকে সড়ক ব্যবস্থাপনা সংস্কার, চালকদের প্রশিক্ষণ জোরদার করা, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD