Logo

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৪:১৬
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান
ফাইল ছবি।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

মনিরুজ্জামান বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী মুহা. মনিরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে রবিবার (৮ মার্চ) ঢাকা ওয়াসারের এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD