এবারের ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

বাংলাদেশ সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) এক দিনের বিশেষ সরকারি ছুটি কার্যকর হবে।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না।
সরকারি বিশেষ ছুটির সময়ে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে ছুটির বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা, হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য কর্মী, এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মী।
বিজ্ঞাপন
ব্যাংক, আদালত ও বেসরকারি খাত, ব্যাংক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ছুটি প্রদান করবে।
সরকারি ছুটি সাধারণত সরকারি চাকরি আইন-২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত হলেও, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী এটি অনুসরণ করে থাকে।
বিজ্ঞাপন








