Logo

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা প্রশংসনীয়: আইজিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৫:২৩
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা প্রশংসনীয়: আইজিপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বিজ্ঞাপন

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সাক্ষাতে মিশনের নেতৃত্ব দেন প্রধান এইচ.ই. মি. রজার ক্লেটন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রধান বাংলাদেশ পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা সংক্রান্ত ‘পকেট বুক’ কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়াও, তিনি মিশনের পক্ষ থেকে আইজিপির হাতে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

আইজিপি মো. আলী হোসেন ফকির উল্লেখ করেন, নির্বাচনের সময় বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। তিনি বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আগত পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার আশাবাদ প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD