Logo

সরবরাহ কম: জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

profile picture
বিশেষ প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৫:৫১
সরবরাহ কম: জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের স্বল্পতার কারণে চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন। কেউ সেহরি শেষে লাইনে দাঁড়িয়েছেন, কেউ আবার ৬-৭ ঘণ্টা অপেক্ষার পর তেল নিতে সক্ষম হয়েছেন। অনেক চালকের কাছে তেল পাওয়া যেন ‘সোনার হরিণ’ পাওয়ার মতো হয়ে দাঁড়িয়েছে।

চালকদের অভিযোগ, সীমিত পরিমাণ তেল দেওয়ায় তাদের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। বর্তমানে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত কারে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন

এক মোটরসাইকেল চালক জানিয়েছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনমতো তেল পাননি।

পাম্প কর্তৃপক্ষ জানান, তারা রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছেন। তবে ডিপো থেকে সময়মতো তেল না আসায় মাঝে মাঝে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে অনেক শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই মজুত থাকা তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি তিনি সবাইকে অযথা তেল মজুদ না করতে এবং সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD