Logo

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১৪:১৯
তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
ছবি: সংগৃহীত

সরকার খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান। এছাড়া সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিশেষ শাখা (এসবি) এবং পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে নতুন প্রধান নিয়োগের বিষয়টিও ঘোষণা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD