ঈদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর ঘিরে সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আগামীতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২১ মার্চ) সকালে নগরের উত্তর কাট্টলী এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্নমাত্রা পেয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক অধিকার ভোগ করছে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, মুক্ত পরিবেশ না থাকলে ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা যায় না। বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে সেই স্বাধীনতা ফিরে এসেছে, ফলে ভয়ের পরিবেশও দূর হয়েছে।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এবার ভিন্ন এক আবহে ঈদ উদযাপন করছে। এই আনন্দ ও সৌহার্দ্য যেন অব্যাহত থাকে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।








