Logo

কুমিল্লায় বাস–ট্রেন সংঘর্ষ: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবে রেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৫:২৮
কুমিল্লায় বাস–ট্রেন সংঘর্ষ: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবে রেল
ছবি: সংগৃহীত

কুমিল্লার রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে ঘটনাটির খোঁজখবর রাখছেন। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন তাদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে।

বিজ্ঞাপন

তিনি জানান, দুর্ঘটনার পেছনে যাদের গাফিলতি পাওয়া যাবে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুইজনের অবহেলা শনাক্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে ধীরে ধীরে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে গেট খোলা ছিল, যার কারণে বাসটি রেললাইনে উঠে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, নিহতদের পরিবার যেন দ্রুত সহায়তা পায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারপ্রতি ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে তারা মরদেহ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD