Logo

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৬:৪৬
হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

একই দিনে মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের একটি আদালতে হাজির করা হয়।

এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। রিমান্ড শেষে রোববার তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

বিজ্ঞাপন

আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল নিজের সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেন, এ হত্যাকাণ্ড একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে। তিনি বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন। একই সঙ্গে তিনি হাদিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেও মন্তব্য করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD