Logo

স্পিকারের স্ত্রী ও যশোর-৬ এমপির মায়ের মৃত্যুতে সংসদে শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৯:০০
স্পিকারের স্ত্রী ও যশোর-৬ এমপির মায়ের মৃত্যুতে সংসদে শোক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা মরহুমদের অবদান স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন।

এদিন সংসদে শোক প্রস্তাবে দেশের বিভিন্ন প্রয়াত নেতাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। প্রস্তাবিত দোয়া ও স্মরণসভায় সদস্যরা মরহুমদের প্রতি আন্তরিক শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের এই মুলতবি বৈঠক ছিল ১৩ দিনের বিরতির পর অনুষ্ঠিত প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া প্রথম অধিবেশন পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকে সংসদ সদস্যরা দোয়া ও শোক প্রস্তাবের মাধ্যমে মরহুমদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD