ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর বিধি অনুযায়ী এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি যথাযথ অনুমোদনের সঙ্গে অবিলম্বে কার্যকর হবে।








